Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ১১:৩৮ এ এম
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে জামায়াত আমিরকে ফুল দিয়ে সংবর্ধনা জানান দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ও অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরসহ দলের কেন্দ্রীয় নেতারা।

এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি ও মো. সেলিম উদ্দিনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

অস্ট্রেলিয়া সফরকালে জামায়াত আমির দেশটির সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সফরকালে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন শফিকুর রহমান। এসব কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। এ সময় তারা দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সফরে জামায়াত আমিরের সঙ্গী ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, এনডিএফের ভাইস প্রেসিডেন্ট ডা. খালিদুজ্জামান, আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

এর আগে গত ২০ নভেম্বর রাত ১২টা ৫০ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন জামায়াত আমির। ওই সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নেতারা তাকে বিদায় জানান।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)