Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আওয়ামী লীগ নেতাকে সেদ্ধ ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০৮:৩৬ এ এম
আওয়ামী লীগ নেতাকে সেদ্ধ ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

অনুসারীদের নিয়ে এক আওয়ামী লীগ নেতাকে আটকের পর তাকে সেদ্ধ ডিম খাওয়াচ্ছেন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন । ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন এলাকা থেকে জাভেদ দিদার নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। পুলিশে দেওয়ার আগে সেই নেতাকে সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর পল্টন এলাকা থেকে জাভেদকে আটক করেন নয়ন ও তার অনুসারীরা। পরে পুলিশে সোপর্দ করা হয় তাকে। 

এদিন রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পোস্ট করেন রবিউল ইসলাম নয়ন। এতে বলা হয়, ‘নাশকতার পরিকল্পনাকালে পল্টন থেকে লালবাগ ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ দিদারকে হাতেনাতে ধরে ডিম, পানি এবং কফি খাইয়ে পুলিশে সোপর্দ।’

পাঁচ মিনিট ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, রাতে নেতা–কর্মীদের নিয়ে জাভেদ দিদারকে আটক করেন নয়ন। আটকের পর নয়ন ওই ব্যক্তির পরিচয় ও সেখানে অবস্থানের কারণ জানতে চান। কথোপকথনের এক পর্যায়ে ওই ব্যক্তি জানান, তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

তারপর নয়নকে বলতে শোনা যায়, তিনি একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাকে ধরার পর ডিম খাওয়াচ্ছি। এ সময় তার সঙ্গে থাকা একজন একটি ডিম নয়নের দিকে এগিয়ে দেন। তবে প্রথমে জাভেদ দিদার ডিম খেতে অস্বীকৃতি জানান। 

তারপর নয়ন বলেন, ‘আপনিও খান, আমিও খাই।’ এরপর তিনি ডিমটা মুখে দেন। পরে নয়নও একটি ডিম খান। এভাবে আওয়ামী লীগের ওই নেতাকে দুটি ডিম খাওয়ানো হয়। ডিম খাওয়া শেষ হলে নয়ন তার সঙ্গে থাকা একজনকে পানির বোতল আনতে বলেন।  
ভিডিওতে আরও দেখা যায়, ডিম খাওয়া শেষ করে জাভেদ দিদারকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন যুবদল নেতা নয়ন। হাঁটতে হাঁটতে নয়ন অভিযোগ করেন, ‘তিনি শেখ হাসিনার আগমন উপলক্ষে গুলিস্তানের আশপাশে নাশকতার পরিকল্পনা করছিলেন। তাই মামাকে নিয়ে আসলাম। যাতে উনার শক্তি হয়, এ জন্য দুইটা ডিম খাওয়াইছি। পানির বোতল দিছি। সসম্মানে মামাকে নিয়ে যাচ্ছি।’ 

এ সময় নয়নের সঙ্গে থাকা নেতা–কর্মীরা ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিচ্ছিলেন।

ভিডিওতে নয়নকে আরও বলতে শোনা যায়, ‘ইনশাআল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের ভেতর যে লোকটাই স্বৈরাচারের দোসর হিসেবে নাশকতার পরিকল্পনা করবে, তাদেরকে ছাড় দেওয়া হবে না।’ 

এরপর ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধরে জেলে ভর’ স্লোগান দিতে থাকেন যুবদল নেতা–কর্মীরা।  

ভিডিওতে আরও দেখা যায়, কিছুক্ষণ পর আওয়ামী লীগের ওই নেতাকে একটা কফিশপে নিয়ে যান নয়ন। সেখানে চেয়ারে বসিয়ে তাকে কফি খাওয়ান, মুখে তুলেও খাইয়ে দেন। এ সময় আওয়ামী লীগের সময়কালে বিএনপি ও যুবদল নেতা–কর্মীদের গ্রেপ্তারের পর পুলিশ ও আওয়ামী লীগ নেতারা কেমন আচরণ করতেন তা বলেন। আওয়ামী লীগের সময় তিনি একটানা ৭৭ দিন রিমান্ডে ছিলেন, এমন কথাও বলতে শোনা যায় তাকে।

ভিডিওর শেষে আটক সেই নেতাকে ভয় না পাওয়ার আশ্বাস দেন নয়ন। পরে সেখানে পুলিশের সদস্যরা এসে উপস্থিত হলে জাভেদ দিদারের মুঠোফোন বুঝিয়ে দেন নয়ন। পরে কফিশপ থেকে বের করে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের ওই নেতাকে পুলিশের একটি গাড়িতে তোলা হয়। পুলিশ সদস্যরা তাকে সেখান থেকে নিয়ে যান।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, আওয়ামী লীগ নেতা পরিচয়ে আটকের পর জাভেদ দিদারকে থানায় নেওয়া হয়েছে। 

এসময় যাচাই–বাছাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)