Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

৭ নভেম্বরের বিপ্লবীদের স্লোগান ছিল 'নারায়ে তাকবির-আল্লাহু আকবার': মাওলানা আজীজুর রহমান এমপি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৮:৩০ পিএম
আপডেট : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৮:৩৬ পিএম
৭ নভেম্বরের বিপ্লবীদের স্লোগান ছিল 'নারায়ে তাকবির-আল্লাহু আকবার': মাওলানা আজীজুর রহমান এমপি

ছবি: ধ্রুব নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেছেন, ‘৭ নভেম্বর দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষ সিপাহীদের সাথে রাজপথে নেমে পড়েছিল। সেদিন সিপাহী-জনতা ঐক্যবদ্ধ ভাবে একনায়কতন্ত্র ও স্বৈরাচারীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ঐক্যবদ্ধভাবে স্লোগান দিয়েছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সিপাহী ও জনতা ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছিল। দেশকে কর্তৃত্ববাদের হাত থেকে মুক্ত করেছিল তারা। এজন্য জাতীয় জীবনে দিনটির গুরুত্ব ও তাৎপর্য রয়েছে।’ 

শনিবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা জামায়াতে ইসলামী উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মাওলানা আজীজুর রহমান এমপি। 

আলোচনা সভায় আরও বক্তৃতা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস, অধ্যাপক মনিরুল ইসলাম, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা বিষয়ক সেক্রেটারি অধ্যাপক আবুল হাশিম রেজা, দপ্তর সম্পাদক নূর-ই-আলী নূর মামুন, যশোর শহর শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসমাইল হোসাইন, সেক্রেটারি ইমরান হুসাইন ও সদর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক।

আজীজুর রহমান দেশের সকল সংকট মোকাবেলায় এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের আহবান জানান।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)