Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৮:২৪ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

ছবি: ধ্রুব নিউজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে যশোর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় যশোর পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

সভায় পুলিশ সুপার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের সার্বিক সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে তাদের বক্তব্য, প্রস্তাবনা ও আবেদন শোনেন। এ সময় কিছু সমস্যা তাৎক্ষণিক সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। পাশাপাশি অন্যান্য যৌক্তিক সমস্যাও পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিবুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মিরাজুল ইসলাম পিপিএম-সেবা, সার্কেল কর্মকর্তারা, আরআই পুলিশ লাইন্স, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, সদর কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন), ডিবি ও ডিএসবিসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)