Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পরাজিত শক্তিকে জনগণ কখনো মাথা তুলতে দেবে না: যশোরে অধ্যাপক নার্গিস বেগম

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৮:৩৭ পিএম
পরাজিত শক্তিকে জনগণ কখনো মাথা তুলতে দেবে না: যশোরে অধ্যাপক নার্গিস বেগম

ছবি: ধ্রুব নিউজ

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ‘যারা ঐক্য নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, জনগণ দেশের পরাজিত শক্তিকে কখনো মাথা তুলতে দেবে না। তারা জাতীয় ঐক্যকে বিভক্ত হতে দেবে না। তাই আসুন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় একাত্মবদ্ধ থাকি এবং দেশকে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করি।’

শনিবার ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মুন্সী মেহেরউল্লাহ ময়দানে র‍্যালি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে দলের জ্যেষ্ঠ নেতা অধ্যাপক নার্গিস এবং জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে র‍্যালি বের হয়।

সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, ‘একাত্তরে মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের বীরত্ব দেখে পঁচাত্তরের পটপরিবর্তনের পর সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে তাকে বন্দীদশা থেকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল। খালেদ মোশাররফ গংদের হাতে দেশ এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অনিরাপদ, দেশের সিপাহী-জনতা বিশ্বাস ও উপলব্ধি করেছিল। জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে বুঝেছিলেন বিপদ তাদের দ্বারাই, যারা যুদ্ধের সময় বন্ধুর ছদ্মবেশে আমাদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। সে কারণে তিনি আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশ রক্ষা করতে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে নিরাপদ ও নিষ্কণ্টক করতে সমগ্র জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন। বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াক—আধিপত্যবাদী শক্তি সেটি মেনে নিতে না পেরে জিয়াউর রহমানকে হত্যা করে।’

তিনি বলেন, ‘কোনো বহিঃশক্তির কাছে এই দেশের মানুষ মাথা নত করেনি। জাতীয় ঐক্যের মাধ্যমে দেশবিরোধী শক্তিকে বিদায় করেছি। কিন্তু লক্ষ করছি ঐক্যের মধ্যে বিভাজন সৃষ্টি হচ্ছে। ফ্যাসিষ্ট শেখ হাসিনাকে হটানোর জন্য যারা একসাথে আন্দোলন করেছি, সেই ফ্যাসিষ্টের অনুচররা আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে। লুকিয়ে থাকা আওয়ামী লীগ প্রতি মুহূর্তে চক্রান্তে লিপ্ত রয়েছে। এই বিষধর সাপকে গর্ত থেকে মাথা তুলতে দেওয়া যাবে না। জিয়াউর রহমানের যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি—সকল মত-পথের মানুষকে সাথে নিয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, নগর বিএনপির সাংগঠনিক মনিরুজ্জামান মাসুম, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, জেলা কৃষক দলের সদস্য সচিব শিকদার সালাউদ্দীন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম।

সমাবেশ শেষে অধ্যাপক নার্গিস বেগম এবং অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য আবদুস সালাম আজাদ, মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ প্রমুখ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)