Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৭:৩৩ পিএম
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত

ছবি: সংগৃহীত

সৌদি আরবে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নারী ও শিশুসহ অন্তত সাতজন প্রবাসী বাংলাদেশি। স্থানীয় সময় শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দাগামী মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে মর্মান্তিক এ প্রাণহানির ঘটনা ঘটে। দুপুরে জেদ্দাস্থ বাংলাদেশ কনসাল জেনারেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

​দূতাবাস সূত্রে জানা গেছে, আহত ও নিহতদের পরিচয় নিশ্চিতসহ দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে ইতোমধ্যেই সৌদি আরবের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়েছে।

​ঘটনার বিবরণ থেকে জানা যায়, নিহত বাংলাদেশিরা সবাই মদিনা থেকে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কে তাদের বহনকারী গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি তীব্র বেগে উল্টে যায়। ফলে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ গাড়িতে থাকা সাতজনের মৃত্যু হয়।

​নিহতদের সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্য বলে জানা গেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের সবার মূল বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার চকরিয়া এলাকায়।

​কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামান জানান, নিহতদের মধ্যে রয়েছেন কোল্ড স্টোরের স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে। এছাড়া নিহত হন একই কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার মাত্র এক মাস বয়সী শিশুকন্যা।

​দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই স্থানীয় পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে। পরবর্তীতে লাশগুলো ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)