❒ ঢাকা-১৩ আসন
ধ্রুব ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বুধবার বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
ঢাকা-১৩ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে ববি হাজ্জাজ পেয়েছেন ৮৮ হাজার ৩৮৭ ভোট। অন্যদিকে মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৬৭ ভোট।
ধ্রুব/এস