Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৩০ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আইপিএল সম্প্রচার নিষিদ্ধই থাকছে : তথ্য মন্ত্রাণালয়

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৮ মার্চ,২০২৬, ১০:০৮ পিএম
আইপিএল সম্প্রচার নিষিদ্ধই থাকছে : তথ্য মন্ত্রাণালয়

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিষিদ্ধ করা হয়। কিন্তু শনিবার বিভিন্ন গণমাধ্যমে আইপিএল সম্প্রচারের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে সংবাদ প্রকাশ করলে এ নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, বিগত সরকারের সিদ্ধান্ত এখনো বহাল আছে।

শনিবার (২৮ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে প্রকাশিত/প্রচারিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংবাদটি আমাদের গোচরে এসেছে। আইপিএল প্রচার বন্ধের বিষয়ে বিগত সরকারের সিদ্ধান্ত এখনো বহাল আছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চেয়ে পত্র প্রদান করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রকাশিত সংবাদের ভিত্তিতে সৃষ্ট ভুল-বোঝাবুঝি দূর করার লক্ষ্যে প্রতিবাদলিপিটি জরুরি ভিত্তিতে প্রচারের জন্য সংশ্লিষ্ট সব গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)