Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাগদাহে ৪ গাঁজাসেবীর জরিমানা

নিজস্ব প্রতিবেদক, অভয়নগর নিজস্ব প্রতিবেদক, অভয়নগর
প্রকাশ : রবিবার, ১ মার্চ,২০২৬, ০৭:৫০ পিএম
বাগদাহে ৪ গাঁজাসেবীর জরিমানা

আটক ৪ গাজাসেবী ছবি: ধ্রুব নিউজ

যশোরের অভয়নগরে প্রকাশ্য রাস্তায় গাঁজাসেবনের অভিযোগে চার মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এই জেল-জরিমানার আদেশ দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন একাধিক মাদক মামলার চিহ্নিত আসামি রয়েছেন।

ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তরা হলেন—বাগদাহ গ্রামের হামিদ বিশ্বাস (৫৫), ওসিয়ার (৫৪), একতারপুর গ্রামের মফিজুল হক (৪৫) এবং বাগদাহ গ্রামের একাধিক মাদক মামলার চিহ্নিত আসামি খলিল বিশ্বাস (৬৫)।

পুলিশ জানায়, আজ রোববার সকাল ১০টার দিকে চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের পশ্চিমপাড়ায় রাস্তার পাশে বসে গাঁজাসেবন করছিলেন ওই চার ব্যক্তি। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে। পরে তাদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে হাজির করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা অনুযায়ী দোষ স্বীকার করায় আটক চার ব্যক্তিকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫শ টাকা করে জরিমানা করা হয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, দণ্ডপ্রাপ্ত চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)