কাজল দিবস
বৈশাখের অভিমান
করে দিলো সবম্লান
ক্ষণিকের অভিযান
ভেঙ্গে হলো চুরমার।
জৈষ্ঠের দুপুরে
রাজবাড়ীর বাগানে
জামতলার ছায়াতে,
বাঙ্গালী সংস্কৃতি ধরতে
মাকে স্মরণ করতে।
যুবক-যুবতীর আয়োজনে
কাজলের রেখা টেনে--
চোঁখে আর কপালে,
বাঙ্গালীর খাবারের ষাট শাক।
আম-ডাল কাঁশনের মুড়িতে
সব কিছুর আয়োজন
হতেই-না-হতে শেষ
খেয়ে গেল বুনো-বন।
বৈশাখের অভিযান
করে দিলো সব ম্লান
আয়োজন বৈশাখের
হয় যদি জৈষ্ঠে
নিশ্চয় রেগে যাবে
বৈশাখ কষ্টে,
ভিজে সব আয়োজক
কি যে হলো গোল-মাল,
অবশেষে মসি-আনুর
অভিমানে ফুলো গাল।
খালেকের উৎপাত
জোটে না পেটে ভাত,
সাড়াতে মিলনের
ভিজে ভিজে খাওয়া হলো
গোল্লা কাজলের ।।
বৈশাখী ঝড়
কাজী শাহ্জাহান সবুজ
বৈশাখে ঐ ঝড় এলো ভাই
মন কাঁপে দুরু-দুর
জা¡নালায় তাই চেয়ে দেখি হায়
গোঁধুলির ঐ রুপ।
গরু গুলি সব ফিরিতেছে গোয়াল
খুরের বাজনায় তর,
কাঁদিতেছে ওগো রাখাল বালক
বহিতেছে গরুর রশী
রাখালিনী ওগো বলিতেছে হায়-
বৈশাখী সর্বনাশী।