চৌগাছা (যশোর) সংবাদদাতা
চৌগাছায় বর্ণাঢ্য বৈশাখ শোভাযাত্রা। ছবি: ধ্রুব নিউজ
চৌগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে পহেলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়। বৈশাখী শোভাযাত্রাটি চৌগাছার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়। বর্ষবরণ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারজানা ইসলাম, উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এছাড়া বিভিন্ন স্কুলের কচি-কাচা ,কিশোর-কিশোরী ছেলে মেয়েরা শোভাযাত্রাটি প্রাণবন্ত করে তোলে। গ্রাম বাংলার প্রতীক রঙিন কুলার ভিতর শুভ বাংলা নববর্ষ লেখা শুভেচ্ছা বার্তা হাতে হাতে শোভা পায়।
বর্ষবরনের পুরো অনুষ্ঠানটি এদিন দল-মত নির্বিশেষে এক মিলনমেলায় পরিনত হয়।
ধ্রুব/এস.আই