Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায় দিনব্যাপি বিবর্তনের বর্ণাঢ্য বৈশাখ বরণ

ঝিকরগাছা (যশোর)সংবাদদাতা ঝিকরগাছা (যশোর)সংবাদদাতা
প্রকাশ : মঙ্গলবার, ১৪ এপ্রিল,২০২৬, ১০:০০ পিএম
ঝিকরগাছায় দিনব্যাপি বিবর্তনের বর্ণাঢ্য বৈশাখ বরণ

ঝিকরগাছায় বিবর্তনের বর্ণাঢ্য বৈশাখ বরণ শোভাযাত্রা। ছবি: ধ্রুব নিউজ

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে ঝিকরগাছায় বিবর্তন বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি ও দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় নতুন কুড়ি স্কুলের সামনে থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি যশোর–বেনাপোল সড়ক হয়ে ঝিকরগাছা উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে পুনরায় নতুন কুঁড়ি স্কুলের সামনে এসে শেষ হয়। পরে অংশগ্রহণকারীরা একত্রে বিবর্তন কার্যালয়ে মিলিত হন।

সকাল ১০টায় বিবর্তন কার্যালয়ে নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করানো হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫০০ মানুষ অংশ নেন।

আয়োজকরা জানান, পহেলা বৈশাখকে ঘিরে এ আয়োজনের মাধ্যমে বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।

বর্ষবরণ অধিকার পরিষদ, বিবর্তন ঝিকরগাছা-এর আহ্বায়ক বাপ্পি পাল বলেন, “পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। আমরা চাই এই উৎসবের মাধ্যমে নতুন প্রজন্ম বাঙালি সংস্কৃতি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করুক। এই আয়োজন সবাইকে একত্রিত করেছে, যা অত্যন্ত আনন্দের বিষয়।”

একই সংগঠনের সদস্য সচিব  হাসিব হেলাল নাঈম বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো পহেলা বৈশাখকে ঘিরে সবাইকে এক কাতারে আনা এবং সংস্কৃতিচর্চাকে আরও সমৃদ্ধ করা। এই আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ অংশ নিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে উপস্থিত ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন,“পহেলা বৈশাখের এই বর্ণাঢ্য আয়োজন অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। এমন সাংস্কৃতিক উদ্যোগ তরুণ প্রজন্মকে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।”

সন্ধায় নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলে বর্ষবরণ উৎসব উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)