Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাগবুল মাহবুবের কবিতা

কবিতা কবিতা
প্রকাশ : মঙ্গলবার, ১৪ এপ্রিল,২০২৬, ০৯:৪৬ এ এম
বাগবুল মাহবুবের কবিতা

নতুন দিনের আশা

জীর্ণতা ফেলে সব গ্লানি ভুলে

এসো বৈশাখে চলি আগামীর পথে,

হৃদয়ের কথা যতো প্রত্যাশা

সাজিয়ে বিশ্বাসের মনোরথে।

মান-অভিমান পড়ে থাক পিছে

জীবনের সব বৈরিতা করে দুর,

কালের স্রোতে ভেসে যাক দুঃখ

প্রাণে বাজুক নতুন গানের সুর।

মুক্ত ডানামেলে উড়ি আকাশে

চিরশান্তির শ্বেত পায়রা হয়ে,

বিভেদের দেয়াল যাক ভেঙে

স্বস্তির সুবাস যাক ধীরে বয়ে।

মানবিক হৃদয়ে ফুটুক ফুল

বসতি এক আকাশের নীচে,

থেমে যাক যতো রক্তের খেলা

হিংসা বিদ্বেষ পড়ে থাক পিছে।

এক জলেতেই বাঁচে সব প্রাণ

এক মাটিতেই যাবো মিশে,

কেন তব এই লোভ লালসা

ভরে ওঠে বাতাস বিষে?

দিন ফুরালে নামে আঁধার

বিশ্বাসী দুচোখে স্বপ্ন আঁকে,

এসো সাজাই সুখের পৃথিবী

বন্ধু হই সবে জীবন নদীর বাঁকে।

ফেরিওয়ালা

আমার চেতনা বিক্রি করবো।

মানবতাহীন বাসভূমে লুট হয়ে যাওয়া

অজস্র বিলাসী প্রেতাত্মার অনুগ্রহে

ভাবতে চাইনা আর কিছু,

যে কেউ নিতে পারো।

বলতে না পারার সুতীব্র যন্ত্রণায় অনুক্ষণ

বিক্ষুব্ধ হয়ে ওঠে হৃদয়ের অনন্ত গহীনে।

বিনামূল্যে পাওয়া কোনোকিছুর মতো নয়,

এবার ন্যায্যমূল্য চাই।

মিথ্যে আর বৈষম্যের সাথে লড়ে যাওয়া

শিল্পিত শব্দের প্রথাবিরোধী কবিতায়

যে বলতে চেয়েছি এতদিন

তা আজ ধরে রাখতে চাইনা আর।

শর্তহীন বিপন্ন সময়ের উত্তাল স্রোতে

ভাসতে চাইনা আর লক্ষ্যবিহীন,

আমার যেন স্থিতি হয়।

 

আমার স্বপ্ন বিক্রি করবো।

আগুনে ঝলসে যাওয়া ইচ্ছেডানায়

উড়তে চাওয়া কোনো সংশপ্তক হৃদয়ের কাছে।

মন পোড়ার গন্ধ যে অনুভব করতে পারে,

দিগন্তরেখায় মিলিয়ে যাওয়ার বাসনা নিয়ে

ফিনিক্স পাখির মত

আপন ঠিকানায় যে ফিরে আসে বারবার।

পূজারী যেখানে ভগবান সাজে

সেখানে স্বপ্ন ভেঙে যায়,

অবিশ্বাসী প্রিয়জনের করুণা পেতে চাইনা,

ধূসরিত আমার পৃথিবীজুড়ে

কেবলই ভাঙনের সুর শুনি।

চিরায়ত সত্ত্বার অব্যক্ত উৎকণ্ঠায় অনুক্ষণ

ছন্দ হারায় যে হৃদয়ের নদী,

তার বুকে জমেছে একরাশ অভিমান,

আমি তাকে এবার মুক্তি দিতে চাই।

 

বিপন্ন মানবতা

চারিদিকে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কোলাহল

বিস্মিত করে না আর আগের মতো,

ভোতা হয়ে যাওয়া অনুভূতির আঁচড়ে

যাকিছু হয়েছে ক্ষত

বেড়েই চলেছে তা অনিয়মের মায়ামন্ত্রে,

দুরাত্মার লোলুপ চাহনিতে যাকিছু হয়েছে দেখা

হিসাব মেলে না তার বেহিসাবি হৃদয়ে,

চির সাধনার আরাধ্য ভাগ্যলেখা

বদলে যায় পৃথিবীর ছলনায়।

বোধের আক্রোশে বিপন্ন মানবতা,

ভুলে যাওয়া ইতিহাসের মিথ্যে চর্চায়

প্রগাঢ় আঁধার নিয়ে আসে অবাঞ্চিত নীরবতা।

সুড়ঙ্গ পেরিয়ে প্রছন্ন আলোয়

আবার ডুবতে চায় অগোছালো ভাবনাগুলো,

অরক্ষিত আপনগৃহে আজীবন

জমেছে যে নোংরাধুলো

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)