Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে যশোরে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৯:১৭ পিএম
সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে যশোরে আলোচনা সভা

ছবি: ধ্রুব নিউজ

সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা আনয়ন এবং নিরাপদ ও সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে যশোরে বিভিন্ন জেলার সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির খুলনা বিভাগের উদ্যোগে জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সড়ক ও মহাসড়কে অবৈধ যানবাহন নিষিদ্ধকরণ ও প্রতিরোধে করণীয়, লোকাল মালিক সমিতি ও পরিবহন মালিকদের মধ্যে গাড়ি চলাচল সংক্রান্ত সমন্বয় সাধন, পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে ইজিবাইক, নসিমন, করিমনের মতো অবৈধ যানবাহন চলাচল বন্ধের বিষয়ে তারা শক্ত অবস্থানে থাকবেন।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ মোটর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ঝিনাইদহ বাস মালিক সমিতির সভাপতি কালু মিয়া, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, সাতক্ষীরা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, চুয়াডাঙ্গা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাসান ইমাম বকুল, খুলনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন এবং যশোর বাস মালিক সমিতির সভাপতি বদরুজ্জামান বাবলু।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোর্তুজা হোসেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)