Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যার পর থানায় হাজির ছেলে

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৭:৪৫ পিএম
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যার পর থানায় হাজির ছেলে

ছবি: সংগৃহীত

মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া নওদাপাড়া গ্রামে ঘুমন্ত বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে শাহাবুল ইসলামের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন শাহাবুল। পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।

নিহত হাবেল উদ্দিন ওই গ্রামের মৃত সামছদ্দিনের ছেলে। পেশায় কৃষক ছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়িতে ঘুমিয়ে ছিলেন হাবেল উদ্দিন। এ সময় ঘাস কাটার কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করেন শাহাবুল। পরে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি।

নিহতের ভাতিজা শাহাবাজ উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে বাবা-ছেলের মধ্যে বিরোধ চলছিল। গত রোববার ছেলেকে না জানিয়ে একটি গাছ বিক্রি করেন হাবেল উদ্দিন। এ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

আটকের সময় শাহাবুল দাবি করেন, বাবার গালাগালি ও সম্পত্তি থেকে বঞ্চিত করার কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। নিজের জমিতে অন্য একজনকে সার ছিটাতে দেখেও ক্ষুব্ধ হন বলে জানান তিনি।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, শাহাবুল পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

প্রাথমিকভাবে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)