নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকা থেকে গুলি মাদক টাকাসহ আটক শহিদুল তালুকদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমাবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। শহিদুল শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার জয়নাল তালুকদারের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ৩ অক্টোবর শুক্রবার গভীর রাতে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় একটি ঘর থেকে ওই তিনজনকে আটক করা হয়। এদের মধ্যে শহিদুলের কাছ থেকে এক বোতল উইনসেরেক্স কফ সিরাপ, চার রাউন্ড পিস্তলের গুলি ও নগদ ২ লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই অরুন কুমা মন্ডল বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাসুল ইনলাস আটক শহিদুলের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল সোমাবর রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক দ্ইুদিনের রিমান্ড মঞ্জুর করেন।