Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আটক ৩, সিআর পরোয়ানায় আটক ১ নারী

কোটচাঁদপুর প্রতিনিধি কোটচাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ০৫:০০ পিএম
কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আটক ৩, সিআর পরোয়ানায় আটক ১ নারী

ছবি: ধ্রুব নিউজ

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তিন নেতা-কর্মী এবং সিআর পরোয়ানাভুক্ত এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে চারজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার তিন আওয়ামী লীগ নেতা-কর্মী হলেন—কাগমারি গ্রামের মো. সামাউল ইসলাম (৪৪), বলুহর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য; ইকরা পূর্বপাড়ার মো. ঠান্ডু (৫৫), কুশনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি; এবং সলেমানপুর শেখপাড়ার মো. ওমর ফারুক (২৮), কোটচাঁদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর কোটচাঁদপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা ১৬ নম্বর মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে। মামলাটির জিআর নম্বর ১১৮/২৬। পরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের পিসিপিআর যাচাইয়ে আগে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, সিআর পরোয়ানায় গ্রেপ্তার নারী হলেন মোছা. পারভীনা খাতুন। তিনি উপজেলার কুশনা গ্রামের কাজল হোসেনের স্ত্রী। পুলিশ জানায়, ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নিজ বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় কোট সিআর-৩১২/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)