Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৪৯ পিএম
একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

ছবি: সংগৃহীত

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ফলাফল প্রকাশ করা হয়।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, প্রকাশিত ফলাফল একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারছেন শিক্ষার্থীরা। পাশাপাশি আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানিয়ে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে নির্বাচিত সব শিক্ষার্থী এই এসএমএস পাবেন।

যেভাবে জানা যাবে ফলাফল ফল জানতে শিক্ষার্থীদের প্রথমে একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর হোমপেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ (View Result) অপশনে ক্লিক করতে হবে। সেখানে রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। পরবর্তীতে স্ক্রিনে প্রদর্শিত সিকিউরিটি কোড (ক্যাপচা) পূরণ করে ‘সাবমিট’ অপশনে ক্লিক করলেই কাঙ্ক্ষিত ফল দেখা যাবে। ফলাফলে শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন, তা উল্লেখ থাকবে।

পরবর্তী করণীয় ও গুরুত্বপূর্ণ সময়সূচি

ভর্তি নিশ্চয়ন: প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল বলে গণ্য হবে।
মাইগ্রেশনের ফল: প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়নের পর আগামী ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় পছন্দক্রম অনুযায়ী স্বয়ংক্রিয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।
ভর্তি প্রক্রিয়া ও ক্লাস শুরু: একাদশ শ্রেণির চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির নতুন ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর রাত ৮টায় শেষ হয়। নীতিমালার আলোকে পছন্দক্রম অনুযায়ী প্রতিটি শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজে আবেদনের সুযোগ পান। এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ভর্তি নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণির মোট আসনের ৭ শতাংশ কোটা হিসেবে সংরক্ষিত থাকবে এবং বাকি ৯৩ শতাংশ আসন মেধার ভিত্তিতে সবার জন্য উন্মুক্ত থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)