Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এসএসসি পুনঃনিরীক্ষণে যশোর বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন

বিশেষ প্রতিবেদক বিশেষ প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ১০:২৭ এ এম
এসএসসি পুনঃনিরীক্ষণে যশোর বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন

যশোর শিক্ষা বোর্ড ছবি: ধ্রুব নিউজ

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) ফলাফল প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। এতে দেখা গেছে, বোর্ডের অধীনে মোট ১৬৮৪ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তিত হয়েছে।

প্রকাশিত পরিসংখ্যানে জানা যায়, নতুন ফলাফলে বিভিন্ন গ্রেডে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এর মধ্যে আগে অকৃতকার্য (F গ্রেড) থাকা ৩৮০ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণে উত্তীর্ণ হয়েছেন। যার মধ্যে অকৃতকার্য থেকে সরাসরি 'A' গ্রেড পেয়েছেন ১ জন, 'A-' গ্রেড পেয়েছেন ৩ জন, 'B' গ্রেড পেয়েছেন ৩৩ জন, 'C' গ্রেড পেয়েছেন ১৯ জন এবং 'D' গ্রেড পেয়ে পাশ করেছেন ৩২৪ জন পরীক্ষার্থী।

অন্যদিকে, গ্রেড পরিবর্তনের ক্ষেত্রে সর্বোচ্চ জিপিএ-৫ (A+) পাওয়ার সংখ্যাও বেড়েছে। আগের ফলে 'A' গ্রেড পেয়েছিলেন এমন ৭৩১ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া 'A-' গ্রেড থেকে ১৯ জন এবং 'B' গ্রেড থেকে ২ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ লাভ করেছেন।

পরিসংখ্যান অনুযায়ী, পূর্বে 'A-' গ্রেড পাওয়া ৩০৮ জন পরীক্ষার্থী উন্নত হয়ে 'A' গ্রেড অর্জন করেছেন। এছাড়া অন্যান্য গ্রেড পরিবর্তনের মধ্যে 'B' থেকে 'A' গ্রেডে ১২ জন, 'B' থেকে 'A-' গ্রেডে ১৫০ জন, 'C' থেকে 'A' গ্রেডে ১ জন, 'C' থেকে 'A-' গ্রেডে ১ জন, 'C' থেকে 'B' গ্রেডে ৬৫ জন, 'D' থেকে 'A-' গ্রেডে ১ জন এবং 'D' থেকে 'C' গ্রেডে ১৪ জনের ফলাফল উন্নত হয়েছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের খাতা পুনঃনিরীক্ষণের আবেদন জমা হওয়ার পর অভিজ্ঞ পরীক্ষকদের দিয়ে নিয়ম মেনে উত্তরপত্রসমূহ পুনরায় যাচাই-বাছাই করা হয়। মূল্যায়নে নম্বর গণনা বা লিখনসংক্রান্ত ভুল ধরা পড়ায় এই ফলাফল পরিবর্তিত হয়েছে। সংগৃহীত সংশোধিত ফলাফল বোর্ড কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট ও সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিস্তারিত ফলাফল দেখতে ক্লিক করুন- 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)