Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঘোড়ার গাড়িতে চড়িয়ে  শিক্ষক জাহাঙ্গীর আলমকে বিদায় দিলো মুসলিম একাডেমী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ০৫:৩৪ পিএম
ঘোড়ার গাড়িতে চড়িয়ে  শিক্ষক জাহাঙ্গীর আলমকে বিদায় দিলো মুসলিম একাডেমী

ছবি: ধ্রুব নিউজ

যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম একাডেমীর সিনিয়র শিক্ষক (ইংরেজি) জাহাঙ্গীর আলম মোল্যাকে ব্যতিক্রমী আয়োজনে বিদায় দেওয়া হয়েছে। অবসর উপলক্ষে বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর সম্মানে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দীর্ঘ ২৬ বছরের শিক্ষকতা জীবনের অবসান উপলক্ষে প্রিয় শিক্ষককে ঘোড়ার গাড়িতে করে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাঁর বাড়িতে পৌঁছে দেন শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। ব্যতিক্রমী এ বিদায় আয়োজনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের কর্মকর্তা-কর্মচারীরা অশ্রুসিক্ত নয়নে প্রিয় শিক্ষককে বিদায় জানান। বক্তারা বলেন, জাহাঙ্গীর আলম মোল্যা ২০০০ সালের ১১ মে মুসলিম একাডেমীতে শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়েছেন। গত ৩০ জুলাই ২০২৬ তিনি আনুষ্ঠানিকভাবে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম একাডেমীর প্রধান শিক্ষক পল্লব কান্তি ঘোষ। বক্তারা জাহাঙ্গীর আলম মোল্যার দীর্ঘ কর্মজীবনের অবদানের কথা স্মরণ করে বলেন, তাঁর জ্ঞান, আদর্শ ও নিবেদন শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিন অনুপ্রেরণা হয়ে থাকবে।

সভাপতির বক্তব্যে পল্লব কান্তি ঘোষ বিদায়ী সহকর্মীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবন কামনা করেন।

পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাহাঙ্গীর আলম মোল্যাকে সম্মাননা স্মারক, উপহারসামগ্রী ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। ঘোড়ার গাড়িতে করে বিদায়ের মধ্য দিয়ে শেষ হয় তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের আনুষ্ঠানিক পর্ব।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)