Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পাঁচ ক্যাটাগরির শিক্ষার্থীরা পাবে  একাদশে ম্যানুয়াল ভর্তির সুযোগ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ৯ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৪৬ পিএম
পাঁচ ক্যাটাগরির শিক্ষার্থীরা পাবে   একাদশে ম্যানুয়াল ভর্তির সুযোগ

ছবি: সংগৃহীত

খুলনা বিভাগের ১০ জেলার একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় পাঁচ ধরনের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে এসব শিক্ষার্থী অনলাইন প্রক্রিয়ার বাইরে গিয়ে ম্যানুয়াল পদ্ধতিতে পছন্দের কলেজে সরাসরি ভর্তি হতে পারবে।

শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক কুবায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ সংক্রান্ত একটি প্রাতিষ্ঠানিক বিজ্ঞপ্তি ইতোমধ্যে বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন ও ভর্তির সুযোগ পাওয়া পাঁচ ক্যাটাগরির শিক্ষার্থীরা হলো,

·         বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থী

·         প্রবাসী সন্তানদের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থী

·         বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী

·         বিভাগীয় বা জাতীয় পর্যায়ের ক্রীড়া  প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী

·         বিভাগীয় বা জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী

কলেজ পরিদর্শক অধ্যাপক কুবায়েত হোসেন আরও জানান, এই শিক্ষার্থীদের ক্ষেত্রে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কলেজ কর্তৃক নির্ধারিত ন্যূনতম জিপিএ শিথিল করা হয়েছে। তাদের অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই এবং বোর্ড থেকে অতিরিক্ত কোনো বিধি-নিষেধ আরোপ করা হবে না।

মনোনীত শিক্ষার্থীরা নিজ পছন্দের কলেজে ম্যানুয়াল ভর্তি ফরম পূরণ করে তার সাথে বিশেষ কোটার প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দেবে। কলেজ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই সম্পন্ন করে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চূড়ান্ত করবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)