Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অর্জিত বিজয়কে দীর্ঘায়িত করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ৯ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০৬ পিএম
অর্জিত বিজয়কে দীর্ঘায়িত করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম

ছবি: ধ্রুব নিউজ

দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা সম্ভব হয়েছে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, এই লড়াইয়ে প্রাথমিক বিজয় অর্জিত হলেও তা দীর্ঘায়িত করতে হবে। সে জন্য তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পথচলা সহজ করার লক্ষ্যে প্রয়োজনীয় জনশক্তি তৈরি ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। নিজ নিজ দায়িত্ববোধ ও সামাজিক প্রয়োজনীয়তা থেকে সবাইকে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা শাখা আয়োজিত শোভাযাত্রা-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্যের শুরুতে অধ্যাপক নার্গিস বেগম মহান স্বাধীনতার ঘোষক ও মহিলা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বুঝে তা বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আন্দোলনের মাধ্যমে আমরা কেন স্বৈরাচার হটিয়েছি এবং কী প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সংগ্রাম করেছি, তা জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন।"

নারীর ক্ষমতায়ন বিষয়ে বিএনপির সাবেক এই জেলা আহ্বায়ক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমাজ, রাজনীতি ও রাষ্ট্রের সর্বস্তরে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতে মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের বাদ দিয়ে জাতির উন্নয়ন অসম্ভব—এ সত্য অনুধাবন করে তিনি প্রশিক্ষণ ও উৎপাদনমুখী কাজের মাধ্যমে নারীদের মূলধারায় যুক্ত করেন। পরবর্তীতে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই ধারাবাহিকতাকে আরও সুদূরপ্রসারী করেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন,  জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু,     জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন।

জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি হাসিনা ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন,    জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু,  জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট ইসহক, জেলা বিএনপির সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু, নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক রাফাত আরা ডলি,     সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলী, জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনু সমাবেশ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)