Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় ভাতিজা লেন্টুর বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেলন: সার সিন্ডিকেট ও জমি দখলের অভিযোগ

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ৯ সেপ্টেম্বর,২০২৬, ০২:৫৩ পিএম
চৌগাছায় ভাতিজা লেন্টুর বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেলন: সার সিন্ডিকেট ও জমি দখলের অভিযোগ

ছবি: ধ্রুব নিউজ

যশোরের চৌগাছা বাজারের সার ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টুর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সার সিন্ডিকেট পরিচালনা, পরিবার ও স্থানীয়দের হয়রানি এবং অবৈধ সম্পদ দখলের অভিযোগ এনেছেন তার আপন ছোট চাচা ইছাহক আলী। আজ বুধবার প্রেস ক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইছাহক আলী অভিযোগ করেন, তার ভাতিজা আতিকুর রহমান লেন্টু বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিসিআইসির সারের ডিলারশিপ বাগিয়ে নেন এবং স্থানীয় সার বাজারে সিন্ডিকেট গড়ে তোলেন। দেশের পটপরিবর্তনের পর সে এখন ‘নব্য বিএনপি’ সেজে পুনরায় ডিলারশিপ হাতানোর চক্রান্ত করছে বলেও দাবি করেন তিনি।

পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ তুলে তিনি আরও জানান, লেন্টু নিজের পরিবারের অর্থ ও সম্পত্তি অবৈধভাবে দখল করেছে। এমনকি তার সেজো ভাই মরহুম ইসমাইল হোসেনের চৌগাছা বাজারের একটি দোকানঘর জাল-জালিয়াতির মাধ্যমে দখল করে নেয়। এছাড়া চৌগাছা মডেল মসজিদ নির্মাণ কাজ আটকে দিতে সে হাইকোর্টে রিট দায়ের করেছিল বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

ইছাহক আলী বলেন, "গত ৮ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে লেন্টু পরিবারের সম্পদ আত্মসাতের কথা অস্বীকার করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। আমরা পরিবারের সবাই সেই চ্যালেঞ্জ গ্রহণ করছি এবং প্রমানাদিসহ আত্মসাৎ করা সকল সম্পদ ফেরতের দাবি জানাচ্ছি।"

সংবাদ সম্মেলন থেকে চৌগাছা বাজারে অবৈধ জমি দখলের চেষ্টা প্রতিহত করার আহ্বান জানিয়ে স্থানীয় প্রশাসন, সাংবাদিক ও সুশীল সমাজের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)