Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আদালত চত্বর থেকে অটোরিকশা চুরির চেষ্টা, আটক যুবকের ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৪৯ পিএম
আদালত চত্বর থেকে অটোরিকশা চুরির চেষ্টা, আটক যুবকের ৬ মাসের কারাদণ্ড

ছবি: ধ্রুব নিউজ

যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে অটোরিকশা চুরির চেষ্টার দায়ে রনজু হোসেন গোলাপ নামে এক যুবককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন একদিনের বিচারিক আদালত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত গোলাপ যশোর শহরের চোপদারপাড়ার দিলজার হোসাইনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, অটোরিকশাচালক মোহাম্মদ হোসেন আদালত চত্বরে রিকশা রেখে খুচরা টাকা জোগাড় করতে যান। এই সুযোগে গোলাপ অটোরিকশাটি নিয়ে পালানোর চেষ্টা চালান। এ সময় চালকের চিৎকারে আশপাশের সাধারণ মানুষ ও আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাঁকে হাতেনাতে আটক করেন। পরবর্তীতে তাঁকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

থানা পুলিশ অভিযোগের তদন্ত প্রতিবেদনসহ আটক গোলাপকে একদিনের বিচারিক আদালতে সোপর্দ করে। শুনানিকালে অভিযুক্ত গোলাপ নিজের দোষ স্বীকার করায় সার্বিক শুনানি ও জবানবন্দি শেষে বিচারক এই কারাদণ্ডের রায় ঘোষণা করেন। রায়ের পরই সাজাপ্রাপ্ত গোলাপকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)