Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ইয়াবা মামলায় মাদক ব্যবসায়ী ইন্তাজের দুই বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০৬:৪৯ পিএম
যশোরে ইয়াবা মামলায় মাদক ব্যবসায়ী ইন্তাজের দুই বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

ইয়াবা মামলায় ইন্তাজ মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি লিটনকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩-এর বিচারক আছাদুল ইসলাম এক রায়ে এই আদেশ দেন।

সাজাপ্রাপ্ত ইন্তাজ মোল্লা যশোর সদর উপজেলার ঘোপ দক্ষিণপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।

মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০১৬ সালের ১৩ ফেব্রুয়ারি চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঘোপ দক্ষিণপাড়ার ইন্তাজ আলীর দোকানের সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লিটন পালিয়ে গেলেও ইন্তাজকে আটক করা সম্ভব হয়। পরে আটক ইন্তাজের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ইন্তাজ ও পলাতক লিটনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা ও তৎকালীন কোতোয়ালি থানার এসআই জাফর হোসেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও বিচার প্রক্রিয়া শেষে আসামি ইন্তাজের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত ইন্তাজ বর্তমানে কারাগারে আছেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)