Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মহানবীর (স.) জন্মদিন উপলক্ষে ২৫৭৭ বন্দীর সাজা মওকুফ করলেন মোজতবা খামেনী

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০৯:০২ পিএম
মহানবীর (স.) জন্মদিন উপলক্ষে ২৫৭৭ বন্দীর সাজা মওকুফ করলেন মোজতবা খামেনী

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনী ছবি: সংগৃহীত

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং শিয়া সম্প্রদায়ের ষষ্ঠ ইমাম জাফর সাদিক (আ.)-এর শুভ জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে ইরান। পবিত্র এই উপলক্ষকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন আদালতে দণ্ডিত ২ হাজার ৫৭৭ জন কারাবন্দির সাজা মওকুফ ও কমানোর প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

​ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী রবিউল আউয়াল মাসের ১৭ তারিখে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে এই দুই মহান ব্যক্তিত্বের জন্মবার্ষিকী উদযাপিত হয়। শুভ এই দিনটিতে বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেয়ির পাঠানো এক আবেদনের সুপারিশক্রমে সর্বোচ্চ নেতা এ সাধারণ ক্ষমা মঞ্জুর করেন।

​ইরানি সংবিধানের ১১০ অনুচ্ছেদ অনুযায়ী, দেশটির বিচার বিভাগ প্রধানের সুনির্দিষ্ট সুপারিশের ভিত্তিতে দণ্ডিতদের সাজা হ্রাস বা সম্পূর্ণ ক্ষমা করার একক এখতিয়ার সর্বোচ্চ নেতার ওপর ন্যস্ত। তবে মানবিক বিবেচনা থেকে এ অনুকম্পা দেখানো হলেও রাষ্ট্র ও জনগণের নিরাপত্তার বিষয়টি এতে অগ্রাধিকার পেয়েছে। বিচার বিভাগ স্পষ্ট করেছে যে, সাধারণ অপরাধীরা এ ছাড় পেলেও গুরুতর এবং সহিংস অপরাধে জড়িতদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না। বিশেষ করে রাষ্ট্রবিরোধী সশস্ত্র তৎপরতা, সংঘবদ্ধ বা সশস্ত্র মাদক পাচার, ডাকাতি, অস্ত্র চোরাচালান, অপহরণ এবং দুর্নীতি কিংবা সরকারি অর্থ আত্মসাতের মতো অপরাধে দণ্ডিতরা এই ক্ষমার আওতার বাইরে থাকবেন।

​আইনি শর্ত পূরণ করা নির্দিষ্ট ২ হাজার ৫৭৭ জন বন্দির সাজা মওকুফ ও কমানোর এই সিদ্ধান্তটি ইতোমধ্যে কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ নিশ্চিত করেছে

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)