Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

উপচে পড়ছে ধনভাণ্ডার, এত টাকা কোথায় পেল তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক।। আন্তর্জাতিক ডেস্ক।।
প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ১১:১১ এ এম
উপচে পড়ছে ধনভাণ্ডার, এত টাকা কোথায় পেল তাইওয়ান

সেই উপচে পড়া সম্পদের সুফল সরাসরি সাধারণ মানুষের হাতে তুলে দিতে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে দেশটি—প্রত্যেক নাগরিককে উপহার হিসেবে দেওয়া হবে ১০ হাজার নিউ তাইওয়ান ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ হাজার টাকা।

একটি রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধির লভ্যাংশ কি কেবল বড় বড় কর্পোরেট হাঙ্গরদের অ্যাকাউন্টাই জমা হবে, নাকি তার ভাগ পাবে খেটে খাওয়া সাধারণ নাগরিকও? এই বহুল চর্চিত প্রশ্নের এক অভাবনীয় এবং ঐতিহাসিক উত্তর হাজির করেছে দ্বীপরাষ্ট্র তাইওয়ান। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও সেমিকন্ডাক্টর চিপের বিশ্বযুদ্ধে বাজিমাত করে যার রাজকোষাগার এখন বৈদেশিক মুদ্রায় উপচে পড়ছে। আর সেই উপচে পড়া সম্পদের সুফল সরাসরি সাধারণ মানুষের হাতে তুলে দিতে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে দেশটি—প্রত্যেক নাগরিককে উপহার হিসেবে দেওয়া হবে ১০ হাজার নিউ তাইওয়ান ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ হাজার টাকা।

চিনের উপকণ্ঠে অবস্থিত সাবেক ফরমোজা বা বর্তমান তাইওয়ানের অর্থনীতির মোট আকার আজ প্রায় ৭৯ হাজার কোটি ডলারে গিয়ে ঠেকেছে। বিশ্বজুড়ে এআই প্রযুক্তির ব্যবহার গত চার বছরে অবিশ্বাস্যভাবে প্রায় ২৭০ শতাংশ বেড়েছে। এআই চালানোর জন্য অতি প্রয়োজনীয় সর্বাধুনিক চিপ, শক্তিশালী সার্ভার এবং ক্লাউড কম্পিউটিংয়ের সিংহভাগই সরবরাহ করছে তাইওয়ান। বিশ্বের সর্ববৃহৎ চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ফক্সকন’ এই দ্বীপরাষ্ট্রেই অবস্থিত। আন্তর্জাতিক রাজনৈতিক নানা সমীকরণ থাকা সত্ত্বেও আজ যুক্তরাষ্ট্র কিংবা চিন—উভয় পরাশক্তিই সেমিকন্ডাক্টরের জন্য তাইওয়ানের ওপর চাতক পাখির মতো নির্ভর করতে বাধ্য হচ্ছে।

প্রযুক্তির এই বিশ্বজয়ের কারণে ২০২৬ সালের প্রথম ছয় মাসেই তাইওয়ানের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার পৌঁছেছে ১৪.১৫ শতাংশে। এ ধারাবাহিকতায় সরকার এ বছরের সামগ্রিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ১১.০৫ শতাংশ নির্ধারণ করেছে, যা বিগত চার দশকের মধ্যে দেশটির সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক বিস্ফোরণ।

তবে সরকারি কোষাগার ভরিয়ে তোলার এই সাফল্যকে কেবল খাতা-কলমের পরিসংখ্যানে আটকে রাখতে রাজি নন প্রেসিডেন্ট লাই চিং-তে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এআই বা কৃত্রিম মেধার দৌলতে রাষ্ট্র যে অর্থ আয় করেছে, তাকে বলা হবে ‘এআই ডিভিডেন্ড’ বা ‘কৃত্রিম মেধার লভ্যাংশ’। এটি কোনো সামাজিক ভাতা, খয়রাতি বা সংকটকালীন ত্রাণ নয়; বরং রাষ্ট্রের অর্থনৈতিক সফলতার এক ন্যায়সংগত অংশ, যা প্রতিটি নাগরিকের প্রাপ্য।

সবচেয়ে বড় বিষয় হলো, নাগরিকদের সরাসরি নগদ অর্থ দেওয়ার জন্য তাইওয়ান সরকারকে কোনো নতুন ঋণ নিতে হচ্ছে না বা অন্য কোনো উন্নয়ন বাজেটেও কাটছাঁট করতে হচ্ছে না। কর আদায় অত্যন্ত সন্তোষজনক হওয়ায় দেশের সাধারণ বাজেটকে সম্পূর্ণ স্থিতিশীল রেখেই এই অর্থ বন্টন করা হবে।

পরিকল্পনাটি বর্তমানে ২০২৭ সালের কেন্দ্রীয় বাজেটের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের শেষভাগে তাইওয়ানের পার্লামেন্ট বা আইনসভায় বাজেটটি অনুমোদিত হবে। এরপর ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে ঐতিহ্যবাহী চান্দ্র নববর্ষের (Lunar New Year) ছুটির পূর্বেই সরাসরি প্রতিটি নাগরিকের অ্যাকাউন্টে এই ৪০ হাজার টাকা পৌঁছে দেওয়া হবে।

অবশ্য এই জনকল্যাণমুখী পদক্ষেপ ঘিরে সে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, প্রেসিডেন্ট লাই চিং-তের ক্ষমতাসীন ‘ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি’ (DPP) অতীতে ঢালাও নগদ টাকা বিতরণের তীব্র বিরোধিতা করেছিল। নির্বাচনে জনসমর্থন পেতেই সরকার এখন 'দ্বিমুখী নীতি' অবলম্বন করছে বলে বিরোধীরা তোপ দাগছে। তবে সব সমালোচনা উড়িয়ে দিয়ে ক্ষমতাসীন সরকার জানিয়েছে, চার দশকের সেরা অর্থনৈতিক প্রবৃদ্ধির লাভ সরাসরি জনগণের পকেটে পৌঁছালে তা স্থানীয় বাজার এবং অভ্যন্তরীণ অর্থনীতিকে আরও চাঙ্গা করবে।

নাগরিকদের এভাবে নগদ অর্থ ও প্রণোদনা দেওয়ার ঘটনা তাইওয়ানে নতুন নয়। দেশটির প্রজনন হার ও জনসংখ্যা বৃদ্ধি সমুন্নত রাখতে সরকারের বিশেষ 'পারিবারিক ভর্তুকি' চালু রয়েছে, যার আওতায় সন্তান জন্ম দিলে দম্পতিদের প্রায় তিন লাখ টাকা এবং যমজ সন্তান হলে সওয়া ছয় লাখ টাকা পর্যন্ত সরকারি সাহায্য দেওয়া হয়।

আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে অর্জিত প্রযুক্তি খাতের অঢেল সম্পদকে কীভাবে সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ব্যবহার করা যায়—তাইওয়ান সরকার আজ বিশ্ব রাজনীতির সামনে তার এক অনন্য ও অনুকরণীয় নজির তুলে ধরলো।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)