Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

উপশহর কলেজে ২০০+ এসএসসি কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট,২০২৬, ০৫:৪৪ পিএম
আপডেট : সোমবার, ৩১ আগস্ট,২০২৬, ০৬:১৬ পিএম
উপশহর কলেজে ২০০+ এসএসসি কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

যশোরের উপশহর কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

যশোরের উপশহর কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে দুই শতাধিক কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

উপশহর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জি এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্ব ও স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ডা. এস এম আবু আহসান লাল্টু।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এস এম আবু আহসান লাল্টু বলেন, "এসএসসি পাসের পর পরবর্তী লক্ষ্য পূরণের জন্য শিক্ষার্থীদের এখন থেকেই কঠোর পরিশ্রম করতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নেই, তাই সঠিকভাবে ও মনোযোগের সাথে পড়াশোনা চালিয়ে যেতে হবে। কলেজে অধ্যয়নরত অবস্থাতেই নিজেদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করতে হবে—কারো ইচ্ছা ডাক্তার, কারো প্রকৌশলী, আবার কারো বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা।" পাশাপাশি তিনি শিক্ষার্থীদের পড়াশোনার সাথে শৃঙ্খলা রক্ষা এবং বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ‘এসএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা কমিটি-২০২৬’-এর আহ্বায়ক ও হিসাববিজ্ঞান বিভাগের প্রধান সিরাজুল ইসলাম, বাংলা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মঞ্জুয়ারা বেগম, গভর্নিং বডির দাতা সদস্য ফকরুল বিশ্বাস এবং ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন। কৃতী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সানী আফ্রিদি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। তাদের মধ্যে বক্তব্য দেন বাদশা ফয়সাল ইসলামী ইনস্টিটিউট নিউটাউন (আবাসিক)-এর প্রধান শিক্ষক এস এম রবিউল আলম, উপশহর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দীন, কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান আলী, আঞ্জুমান আরা একাডেমির প্রধান শিক্ষক জাকির হোসেন এবং মাহমুদুর রহমান বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুল ইসলাম।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)