Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রিনিউয়েবল জ্বালানিতে জোর, গ্রীষ্মের আগেই আসছে সৌরবিদ্যুতের সুসংবাদ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট,২০২৬, ০৬:১১ পিএম
আপডেট : শনিবার, ২৯ আগস্ট,২০২৬, ০৮:০৫ পিএম
রিনিউয়েবল জ্বালানিতে জোর, গ্রীষ্মের আগেই আসছে সৌরবিদ্যুতের সুসংবাদ

যশোর পিটিআই অডিটোরিয়ামে মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন এবং পরিবেশ পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: ধ্রুব নিউজ

বিদ্যুৎ নিয়ে বড় সুখবর দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আমরা রিনিউয়েবল (নবায়নযোগ্য) জ্বালানির দিকে মনোনিবেশ করছি। সৌরবিদ্যুৎ উৎপাদনে উদ্যোক্তাদের নানা সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। আগামী গ্রীষ্মের আগেই ন্যূনতম তিন হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবো। ফলে এই মুহূর্তে দেশের মানুষ যতটুকু কষ্ট করছে, আগামীর গ্রীষ্মের আগে সেটি অনেকাংশে কমিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ।

শনিবার জেলা প্রশাসন যশোর আয়োজিত মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে প্রধান শিক্ষক (প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা), শিক্ষা কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সভাপতিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। যশোর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বলেন, সৌদি আরব তো তেলের ওপর ভাসছে। সেখানে কেন তেলের দাম বাড়লো? মার্কিন যুক্তরাষ্ট্রে কেন তেল-গ্যাসের দাম বাড়লো? বিশ্ববাজারে দাম বাড়ছে। সেখানে আমাদের মতো একটি দেশে সরকার কতদিন সমন্বয় না করে থাকবে?’ তারপরও সরকার জনগণের কথা ভেবে সমন্বয় করছে। এজন্য নিজেদের মধ্যে পরিমিতিবোধ তৈরি করার পাশাপাশি বাচ্চাদেরও পরিমিত ব্যবহার শেখাতে হবে।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আনন্দময়, যৌক্তিক এবং চিন্তাদক্ষতা বাড়াতে পারে এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির ওপর জোর দিয়েছেন। সরকার যে পরিকল্পনাই গ্রহণ করুক না কেন, তার সুফল পেতে হলে শিক্ষকদের কাজ করতে হবে। শিক্ষকরা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যকর পরিবেশে কাজ করতে পারেন, সরকারের পক্ষ থেকে আমরা সেটি নিশ্চিত করবো। অতীতে আমরা দেখেছি কেবল অবকাঠামো উন্নয়নের নামে কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়া হয়েছে। আমরা কাউকে এমন সুবিধা দিতে চাই না, আমরা শিক্ষার প্রকৃত মানোন্নয়ন করতে চাই। সরকারের সীমাবদ্ধতার মধ্যে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার, সায়েন্স ল্যাব, ডিবেটিং ক্লাব, লাইব্রেরিসহ অন্যান্য কার্যক্রম বাড়াতে চাই।

প্রতিমন্ত্রী বলেন, নৈতিক শিক্ষার ভিতটা প্রাথমিক পর্যায় থেকে গড়ে দেওয়া বাঞ্ছনীয়। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শেখাতে হবে। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি ছেলেমেয়েদের জন্য পৃথক ওয়াশরুমের কথা বলেন। বাল্যবিবাহ রোধে নিয়মিত অভিভাবক সম্মেলন করতে হবে। অর্থের অভাবে কারও লেখাপড়া থেমে থাকবে না। সরকারের পক্ষ থেকে আমরা তার দায়িত্ব নেব। শিক্ষকদের স্বচ্ছল জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের কিংবা রাজনৈতিক পরিচয় শিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্রভাব বিস্তার কিংবা অরাজকতা সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না। কেউ যদি করতে চায়, তার বিরুদ্ধে প্রথমে সাংগঠনিক, পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলমগীর কবির, যশোর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিনটেনডেন্ট শেখ মোস্তফা আছাদুজ্জামান, যশোর বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মেজবাহ উদ্দিন প্রমুখ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)