Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ মনিরামপুরে এ-প্লাসপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

জ্ঞান ও মেধাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে : অ্যাডভোকেট গাজী এনামুল হক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ৩০ আগস্ট,২০২৬, ০১:৫৩ পিএম
জ্ঞান ও মেধাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে : অ্যাডভোকেট গাজী এনামুল হক

যশোরের মনিরামপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় এ-প্লাসপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ছবি: ধ্রুব নিউজ

যশোরের মনিরামপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় এ-প্লাসপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রোববার (৩০ আগস্ট) সকালে  ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেওয়া হয়।

অনুষ্ঠানে যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও খুলনা মহানগর সভাপতি রাকিব হাসান।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, "শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।" অর্জিত জ্ঞান ও মেধাকে দেশের কল্যাণে কাজে লাগানোর জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

প্রধান বক্তা রাকিব হাসান বলেন, "মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের সংবর্ধনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে শিক্ষার্থীরা যেন জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে সচেতন হতে হবে।"

অনুষ্ঠানে মনিরামপুর উপজেলা জামায়াতের আমির ও সেক্রেটারি, যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও শিবিরের সাবেক কার্যকরী পরিষদের সদস্য এইচ এম শামীম হোসেন, ইসলামী ছাত্রশিবিরের যশোর জেলা পূর্ব শাখার সভাপতি এম মিনারুল ইসলাম এবং জেলা সেক্রেটারি আবু জাফর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

হাফেজ হাদিউজ্জামানের সভাপতিত্বে এবং জি এম ফাহিম শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে এ-প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ প্রদান করতেই এ আয়োজন, যা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং উচ্চশিক্ষায় এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)