Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় ১০ পিস ইয়াবাসহ একজন আটক

বেনাপোল বেনাপোল
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৭:১৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৭:৪৯ পিএম
শার্শায় ১০ পিস ইয়াবাসহ একজন আটক

শার্শায় ১০ পিস ইয়াবাসহ ‘শুটার হাসান’ আটক ছবি: বেনাপোল

যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসান ওরফে ‘শুটার হাসান’ ওরফে ‘চুয়া’ (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বহিলাপোতা গ্রামের দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বহিলাপোতা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় বহিলাপোতা গ্রামের আবুল কালামের মুদি দোকানের সামনে রাস্তার ওপর থেকে হাসানকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হাসান বহিলাপোতা গ্রামের দক্ষিণপাড়ার বাবলু মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগে দুটি মাদক ও একটি চুরি মামলা রয়েছে।

এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার হাসানকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)