Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২০ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ইসলামী ব্যাংকে গ্রাহকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০৮:১৫ পিএম
আপডেট : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০৮:২৬ পিএম
যশোরে ইসলামী ব্যাংকে গ্রাহকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোন প্রধান মো. শফিউল আজম। ছবি: ধ্রুব নিউজ

‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামী দিনের বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, যশোর শাখার উদ্যোগে গ্রাহকদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের মাসব্যাপী গ্রাহক সেবার অংশ হিসেবে আজ রবিবার (১৯ জুলাই) আরএন রোডস্থ শাখা কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোন প্রধান মো. শফিউল আজম। শাখা প্রধান ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. জামিনুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ মাহতাবউদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান এবং আলহেরা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মফিজুল ইসলাম।

ব্যাংকের এফএভিপি ও ম্যানেজার অপারেশন মো. শাহানুর আলমের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাখা প্রধান মো. জামিনুর রহমান। অনুষ্ঠানে আমন্ত্রিত গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন মীর ট্রেডিং-এর স্বত্বাধিকারী মো. মুরাদ হোসেন, রিপন অটোর মো. আয়াজ উদ্দীন রিপন এবং মদীনা অটোর ম্যানেজিং ডিরেক্টর মো. ফারুক হোসেন। বক্তারা ব্যাংকিং সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জোন প্রধান মো. শফিউল আজম ব্যাংকের শরী’আহ ভিত্তিক ও কল্যাণমুখী ব্যাংকিং ধারাকে আরও বেগবান করতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নুল আবেদীন। সভায় কুরআনে হাকিম থেকে তিলাওয়াত করেন, ব্যাংকের কর্মকর্তা মো. আলমগীর হোসেন, ইসলামী সংগীত পরিবেশন করেন মো. হাবিবুর রহমান।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)