নিজস্ব প্রতিবেদক
চৌগাছা উপজেলার পাশাপোল বাজার ইসলামী ব্যাংক পিএলসি আউটলেটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
গ্রাহক সেবা মাস উপলক্ষে যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল বাজার ইসলামী ব্যাংক পিএলসি আউটলেটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) আউটলেট প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।
আউটলেটের স্বত্বাধিকারী মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক পিএলসি চৌগাছা শাখার ব্যবস্থাপক ড. মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই শাখার সহকারী ব্যবস্থাপক আব্দুল হান্নান।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পাশাপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবু সাঈদ, মাওলানা আব্দুল কাদের, ডা. আব্দুস ছামাদ এবং মো. আব্দুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের সাধারণ গ্রাহকবৃন্দ।
সভায় বক্তারা গ্রাহক সেবার মান আরও উন্নত করা এবং আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা গ্রামীণ জনপদের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে নানামুখী আলোচনা করেন।