নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোর শহরের পুরাতন কসবা ঢাকা রোডের পালবাড়ীতে চালু হয়েছে "ক্যাফে জান্নাত হোটেল এন্ড রেস্টুরেন্ট"। শুক্রবার রাতে এক অনুষ্ঠানের মাধ্যমে হোটেলটির উদ্বোধন করা হয়।
ক্যাফে জান্নাত হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক জিল্লুর রহমানের বাবা ইসমাঈল হোসেন ও মা সামনুর নাহার ফিতা কেটে এই হোটেলের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অংশীদার মোহাম্মদ ইকলাস মুনাফ সেলিমসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হোটেল কর্তৃপক্ষ জানায়, তারা স্থানীয় মানুষের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে ভালো মানের খাবার পরিবেশন করবেন। উদ্বোধন শেষে হোটেলের সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।