Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

খেলা দেখে ফেরার পথে দুর্ঘটনায় ২ তরুণের মৃত্যু

শার্শা প্রতিনিধি শার্শা প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ২০ জুলাই,২০২৬, ০১:০৮ পিএম
খেলা দেখে ফেরার পথে দুর্ঘটনায় ২ তরুণের মৃত্যু

ছবি: সংগৃহীত

যশোরে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। আর্জেন্টিনা-ফ্রান্সের ফুটবল ম্যাচ দেখে ফেরার পথে সোমবার ভোরে রুদ্রপুর গ্রামের সালামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শার্শা থানার ওসি শামিনুল ইসলাম জানিয়েছেন।

নিহতরা হলেন- বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মিদুল হাসান নাহিদ (২৫) ও একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)।

দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা একই গ্রামের শাহজাহানের ছেলে রুবেল হোসেন (৩০) এবং ট্রলি চালক রুদ্রপুর গ্রামের আমিরুল ইসলাম ও তার সহকারী নিরব হোসেন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি শামিনুল বলেন, “রাতে আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচ দেখার পর ভোরে উষা, নাহিদ ও রুবেল একটি মোটরসাইকেলে করে রুদ্রপুর বাজারে যাচ্ছিলেন। অন্যদিকে ট্রলি নিয়ে গোগার দিকে যাচ্ছিলেন চালক আমিরুল।

“পথে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা উষা ও নাহিদের মৃত্যু হয়।”

স্থানীয়রা মোটরসাইকেলের অপর আরোহী আহত রুবেল, ট্রলি চালক ও তার সহকারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)