Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে আলী খামেনির শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০৮:০৮ পিএম
যশোরে আলী খামেনির শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

যশোরে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইনকিলাবে মাহদি মিশন যশোরের আয়োজনে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতার কার্যালয়ের সম্মানিত প্রতিনিধি ড. সৈয়দ মাহদি আলিজাদেহ মুসাভি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনকিলাবে মাহদি মিশন যশোরের পরিচালক সিরাজুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইরানের ইসলামিক সেমিনারি অব কোমের সিনিয়র শিক্ষক ও গবেষক সৈয়দ মুস্তফা মুসাভি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ঘাসেম শাবানকারি, ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের সাংস্কৃতিক পরামর্শদাতা মাহদি মোলায়ে আরানি, যশোরের বিশিষ্ট লেখক ও গবেষক বেনজিন খান, যশোর ইনস্টিটিউটের সহ-সভাপতি কবি কাসেদুজ্জামান সেলিম, বাংলাদেশ ইমামিয়া ওলামা সোসাইটির সম্পাদক আব্দুল কুদ্দুস বাদশা, শোক সভা শেষে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে শোকযাত্রা অনুষ্ঠিত হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)