Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৪ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ০৯:৫৮ পিএম
যশোরে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে যশোরে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ছবি: ধ্রুব নিউজ

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে যশোরে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়, যা স্থানীয় সাংবাদিকদের এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান বক্তা ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনটিভির যশোর স্টাফ করেসপন্ডেন্ট সাইফুল ইসলাম সজল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও সংবাদপত্র পরিষদের সভাপতি একরামউদ্দৌলাহ, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, সিনিয়র সাংবাদিক বোরহান উদ্দিন জাকির, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম আর খান মিলন।

এ সময় যশোরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত থেকে আন্তরিক সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এনটিভির ২৪ বছরের পথচলাকে উদযাপন করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)