Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাড়ির সামনে দাঁড়িয়েছিল কিশোরী, মোটরসাইকেলে এসে পায়ে গুলি

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ০৯:৫৫ পিএম
বাড়ির সামনে দাঁড়িয়েছিল কিশোরী, মোটরসাইকেলে এসে পায়ে গুলি

খুলনার রূপসা বেড়িবাঁধ এলাকায় ইতি নামের এক কিশোরীকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার রাত সাড়ে ৭টায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গত ৫ দিনে তিনজনকে গুলি করার ঘটনা ঘটেছে।

ইতি বেড়িবাঁধ রোডের বাসিন্দা জুলফিকার রহমানের মেয়ে। তিনি রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

এ ব্যাপারে খুলনা থানার এসআই আব্দুস সাত্তার জানান, ইতি বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করা আসা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার বাঁ পায়ে বিদ্ধ হয়।

তিনি বলেন, জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছে পুলিশ। কী কারণে কিশোরীকে গুলি করা হয়েছে তা এখনো জানা যায়নি।

গত ২ জুলাই সকালে নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকার একটি মাঠে রাতুল শেখ (২২) নামের যুবককে গুলি করে সন্ত্রাসীরা। এর আগে, ২৮ জুন রাতে নগরীর গল্লামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে রফিকুল ইসলাম মানিক নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা। পরিবারের দাবি, চাঁদা না দেওয়ায় তাঁকে গুলি করা হয়। দুটি ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

খুলনায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে। ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ২৩ মাসে ৮৯টি হত্যাকাণ্ড ঘটেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে হত্যাকাণ্ড ঘটেছে ১৯টি। এর মধ্যে ৩৪টি হত্যাকাণ্ডের সঙ্গেই বিভিন্ন সন্ত্রাসী দল জড়িত বলে পুলিশের তথ্যে উঠে এসেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)