Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৭ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মনো আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ০৯:৩৭ পিএম
১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মনো আটক

যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনোয়ারা হোসেন মনো (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাতে নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মনোয়ারা হোসেন মনো যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার মৃত আবুল হোসেনের মেয়ে।

ডিবির এসআই সামিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শহরের রেলগেট পশ্চিমপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মনোয়ারা হোসেন মনোকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই সামিউল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার আটক মনোকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)