কোটচাঁদপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ডিজিটাল সৃজনশীল সেবাদানকারী প্রতিষ্ঠান ‘ক্রিয়েটিভ বাই প্রাপ্পো’ তাদের কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করার লক্ষ্যে ১৬ সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের উপদেষ্টা পরিষদ গঠন করেছে। দেশের বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে গঠিত এই পরিষদ প্রতিষ্ঠানটির সৃজনশীল কার্যক্রম, ডিজিটাল সেবার উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতা নিশ্চিতে দিকনির্দেশনা দেবে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাশরাফী আলম প্রাপ্য এই নতুন উদ্যোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিজ্ঞ এই প্যানেলের পরামর্শে ‘ক্রিয়েটিভ বাই প্রাপ্পো’ তাদের সেবার পরিধি আরও বিস্তৃত করার পাশাপাশি জাতীয় পর্যায়ে একটি বিশ্বস্ত ডিজিটাল ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করতে বদ্ধপরিকর।
নবগঠিত উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. ফিরোজ বিশ্বাস। এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন অ্যাডভোকেট শামসুজ্জামান লাকী, মো/ মিরন হোসেন, মুসলিমা খাতুন, সাইকোলজিস্ট ডা. সাব্বির আহমেদ জুয়েল এবং গাইনি বিশেষজ্ঞ ডা. জান্নাতুল।
পরিষদের অন্যান্য কৌশলগত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন: সৈকত রায়হান সবুজ (অর্থনৈতিক পরামর্শক), সিয়াম মাহমুদ (প্রধান পরামর্শ ও কৌশলগত), তৌসিফ রহমান রিজু (প্রধান উন্নয়ন ও সম্প্রসারণ), হেদায়েত নান্নু (সাংস্কৃতিক), নবাব আলী শিকদার (গণমাধ্যম), সাগর পারভেজ (প্রধান নীতি ও পরিকল্পনা), এডভোকেট সাকিবুজ্জামান সাকিব (প্রধান আইন), প্রফেসর মোঃ হাসানুজ্জামান বিশ্বাস (প্রধান শিক্ষা), ইঞ্জিনিয়ার আল মনসুর দ্বীন (প্রধান প্রকৌশল) এবং আকাশ কুমার (প্রধান ফ্রিল্যান্সিং ও ডিজিটাল উন্নয়ন)।
উল্লেখ্য, ‘ক্রিয়েটিভ বাই প্রাপ্পো’ লোগো ডিজাইন, ভিজিটিং কার্ড, ব্যানার, পোস্টার, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ও ফটো এডিটিংসহ বিভিন্ন ডিজিটাল সেবা ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করে আসছে। নতুন এই উপদেষ্টা পরিষদের হাত ধরে প্রতিষ্ঠানটি তাদের সেবার মান এবং পেশাদারিত্বে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।