Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে চাকু ঠেকিয়ে আইফোন ছিনতায়, মামলায় আটক এক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ০৮:৪৫ পিএম
যশোরে চাকু ঠেকিয়ে আইফোন ছিনতায়,  মামলায় আটক এক

যশোরে চাকু ঠেকিয়ে আইফোন ছিনতায়, মামলায় আটক এক ছবি: ধ্রুব নিউজ

যশোরের পুলেরহাট এলাকায় এক যুবককে মোবাইল কেনার কথা বলে ডেকে নিয়ে চাকু ঠেকিয়ে আইফোন ছিনতাই ও ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তানভির রহমান তানসহ চারজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মণিরামপুরের কুয়াদা মোল্লাডাঙ্গা গ্রামের মহিবুর রহমানের ছেলে শিক্ষার্থী আবিদুর রহমান (মুন) বাদী হয়ে এ মামলা করেন।
পুলিশ অভিযোগের ভিত্তিতে তাসনিম আহমেদ স্বপ্ন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক স্বপ্ন সদর উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা।
মামলার অন্য আসামিরা হলো, তান, আনোয়ার হোসেন মিলন ও সামিউল ইসলাম।
মামলা অবিযোগে জানা যায়, সম্প্রতি শিক্ষার্থী আবিদুর রহমান মুন তার ব্যবহৃত আই ফোনটি বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দেয়। এরপর স্বপ্ন মোবাইলে যোগাযোগ করে তাকে পুলেরহাটে আসতে বলেন। গত ২৬ মে দুপুর ৩টায় তিনি পুলেরহাট স্কাউট অফিসের সামনে পৌঁছালে স্বপ্ন অন্য আসামিদের সেখানে ডেকে আনে। পরে তারা তাকে ঘিরে ধরে মারধর শুরু করে। একপর্যায়ে চাকু ঠেকিয়ে তার আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেয় এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়।  ভুক্তভোগী বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানান। পুলিশের তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর সোমবার মধ্যরাতে এ ঘটনায় থানায়  মামলা রুজু হয়। ওই রাতে যশোর সদররের বাগেরহাট গ্রাম থেকে স্বপ্নকে আটক করা হয়। আটক স্বপ্নকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)