Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা: যশোরে নারী কারাগারে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ০৮:৫৭ পিএম
ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা: যশোরে নারী কারাগারে

আটক মমতাজ বেগম কারাগারে ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরতলীর আরবপুর ইউনিয়নের সুজলপুর এলাকায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে স্থানীয় নারীদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে মমতাজ বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শহরতলীর খোলাডাঙা গ্রামের বাসিন্দা সাহিদা ইয়াসমিন বাদী হয়ে ওই নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।

মামলার অভিযোগে জানা গেছে, গত ১৫ জুন দুপুরে সুজলপুর জামতলা মোড়ে মমতাজ বেগম নিজেকে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পরিচয় দিয়ে স্থানীয় নারীদের কাছ থেকে টাকা সংগ্রহের চেষ্টা করেন। তিনি নারীদের জানান, ২০০ টাকা জমা দিলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে এবং পরবর্তীতে বড় অঙ্কের সরকারি আর্থিক সহায়তা মিলবে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের মাঝে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে আসামি মমতাজ বেগম বিভিন্ন ফরম, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি দেখান। তবে তার কথাবার্তায় সন্দেহ হওয়ায় স্থানীয়রা তাকে আটকে রেখে সংশ্লিষ্ট ইউপি সদস্যকে খবর দেন।

খবর পেয়ে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ঘটনাস্থলে যান এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে বিষয়টি জানান। পরে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মমতাজ বেগমকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে ৮টি ভিডব্লিউবি (VWB) কার্ড, মহিলা উন্নয়ন সংগঠনের বিভিন্ন ফরম, কয়েকজনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাঁচ কপি রঙিন ছবি ও নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়।

আটক মমতাজ বেগমকে আজ মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)