Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চেতনানাশক স্প্রে করে নগদ টাকা বৈদেশিক মুদ্রা গহনা ও পাসপোর্ট চুরি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ০৮:২৭ পিএম
চেতনানাশক স্প্রে করে নগদ টাকা বৈদেশিক মুদ্রা গহনা ও পাসপোর্ট চুরি

চেতনানাশক স্প্রে করে নগদ টাকা বৈদেশিক মুদ্রা গহনা ও পাসপোর্ট চুরি ছবি: নিজস্ব প্রতিবেদক

যশোর সদরেরর পদ্মবিলা গ্রামে চেতনানাশক স্প্রে করে এক বৃদ্ধ দম্পতিকে অচেতন করে নগদ টাকা, সোনার অলংকার, বিদেশি মুদ্রা ও পাসপোর্ট চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা ।

সোমবার (১৫ জুন) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী রবিউল ইসলাম পদ্মবিলা গ্রামের মৃত হাজী রহিম বক্স সরদারের ছেলে। তিনি পেশায় ওষুধ ব্যবসায়ী। সোমবার রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে যে কোনো এক সময় অপরিচিত চোরেরা রবিউল ইসলামের দ্বি’তলা ভবনের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা শয়নকক্ষে চেতনানাশক স্প্রে করে রবিউল ইসলাম ও তার স্ত্রীকে অচেতন করে ফেলে। এরপর আলমারির তালা ভেঙে নগদ ১৫ হাজার টাকা, আনুমানিক ৮ থেকে ৯ ভরি ওজনের স্বর্ণের গহনা, ৪শ’ মার্কিন ডলার ও দুটি পাসপোর্ট চুরি করে নিয়ে যায়।
মঙ্গলবার (১৬ জুন) সকালে পরিবারের অন্য সদস্যরা তাদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোফাজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)