Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৫ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চিত্রা মডেল কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ১৪ জুন,২০২৬, ০৯:১১ পিএম
চিত্রা মডেল কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ছবি: ধ্রুব নিউজ

যশোরের বাঘারপাড়া উপজেলার চিত্রা মডেল কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলেজের নিজস্ব হলরুমে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা রক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে অভিভাবকদের কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

চিত্রা মডেল কলেজের অধ্যক্ষ কহিনুর আলমের সভাপতিত্বে এবং কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক রুস্তম আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আখতার, চিত্রা মডেল কলেজের সিনিয়র প্রভাষক রফিকুল ইসলাম।

এছাড়াও সমাবেশে কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শামীম আখতার বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সফলতা কেবল পাঠদানেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই একটি আদর্শ শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে ওঠে। শিক্ষার্থীদের মেধা ও নৈতিক মূল্যবোধ বিকাশে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। আর এ ক্ষেত্রে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে।

সমাবেশ শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)