Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১২ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল পতাকার রংয়ে রাঙানো বাড়ি, দেখতে আসছে মানুষ

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১২ জুন,২০২৬, ০৯:৫৪ পিএম
আপডেট : শুক্রবার, ১২ জুন,২০২৬, ১০:০৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল পতাকার রংয়ে রাঙানো বাড়ি, দেখতে আসছে মানুষ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এক ব্রাজিল সমর্থক তার বাড়ি ব্রাজিলের পতাকার আদলে রং করেছেন।

উপজেলার ছতুরা-চান্দপুর গ্রামের রুবেল মিয়া তার পুরো বাড়ি ব্রাজিলের পতাকার রংয়ে সাজিয়েছেন বলে জানান।

বাড়ির সীমানা দেওয়ালে ব্রাজিলের পতাকার পাশাপাশি দেশটির খেলোয়াড়দের ছবিও আঁকা হয়েছে।

স্থানীয়রা জানান, বাড়িটি দেখতে প্রতিদিন আশপাশের এলাকার মানুষ ভিড় করছেন।

রুবেল মিয়া বলেন, “আমি ছোটবেলা থেকেই ব্রাজিল সমর্থন করি। সেই ভালোবাসা থেকেই বাড়ির ভবন ও সীমানা দেওয়াল ব্রাজিলের পতাকার আদলে রং করিয়েছি। প্রায় ১৬ দিন ধরে কাজ চলছে। এখন কাজ শেষ পর্যায়ে।”

তিনি বলেন, এতে প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)