Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৬ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ৫ জুন,২০২৬, ০৮:১৪ পিএম
বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা

প্লাস্টিকের তৈরি লম্বা বাঁশি। যার নাম ভুভুজেলা। ২০১০ বিশ্বকাপে বেশ আলোচনায় আসে এই বাঁশিটি। সেই আসরে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ম্যাচে কান ঝালাপালা করে দিয়েছিল ভুভুজেলা। তবে এবারের বিশ্বকাপে গ্যালারিতে ভুভুজেলা বাজিয়ে মাতামাতি করার সুযোগ পাচ্ছেন না ভক্তরা।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ভেন্যুগুলোয় ভুভুজেলা বাঁশি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি প্রকাশিত স্টেডিয়ামের আচরণবিধিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আচরণবিধিতে বেশ কড়া অবস্থান নিয়েছে ফিফা। স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী, কেবল ভুভুজেলা নয়, এয়ার হর্নসহ মাত্রাতিরিক্ত শব্দ তৈরি করে— এমন যেকোনো ধরনের যন্ত্র ১৬টি ভেন্যুর কোনোটিতেই নেওয়া যাবে না। এ ছাড়া লেজার রশ্মি ছড়ায়— এমন যন্ত্র বা লেজার পয়েন্টার নেওয়াও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া পোশাকের বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, শরীরে রং করা বা ট্যাটু আঁকাকে কোনোভাবেই পোশাক হিসেবে গণ্য করা হবে না। মাঠে নগ্ন হয়ে দৌড়ানো, শরীর প্রদর্শন বা পোশাক খুলে শরীরের সংবেদনশীল অংশ দেখানো কঠোরভাবে নিষিদ্ধ।

নিরাপত্তাঝুঁকির কারণে দর্শকদের স্টেডিয়ামে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। আচরণবিধিতে স্পষ্ট বলা হয়েছে, এ নিয়মগুলো যারা অমান্য করবেন, তাদের স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না কিংবা স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হতে পারে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)