ক্রীড়া ডেস্ক
ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি ও ফিক্সচার। আগামী ১১ জুন মেক্সিকোর ঐতিহ্যবাহী ‘এস্তাদিও আজতেকা’ স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে বিশ্বফুটবলের ২৩তম এই মহোৎসবের। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হওয়া এই আসর চলবে ১৯ জুলাই পর্যন্ত।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপটি ফুটবল ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে। প্রথমবারের মতো ৩২টি দলের পরিবর্তে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এই বিশ্বমঞ্চে অংশ নিচ্ছে। দল বাড়ার কারণে স্বাভাবিকভাবেই বেড়েছে ম্যাচের সংখ্যাও। প্রায় ৩৯ দিনব্যাপী এই ফুটবল মহাযজ্ঞে ১৬টি ভেন্যুতে সর্বমোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী ও হাইভোল্টেজ ম্যাচগুলোর সময়সূচি (বাংলাদেশ সময়): উত্তর আমেরিকার দেশগুলোর সাথে সময়ের ব্যবধানের কারণে বাংলাদেশের ফুটবল ভক্তদের বেশিরভাগ ম্যাচই দেখতে হবে গভীর রাতে কিংবা ভোরবেলায়। উদ্বোধনী ম্যাচসহ গ্রুপ পর্বের কিছু হাইপ্রোফাইল ম্যাচের সূচি নিচে দেওয়া হলো:
