ক্রীড়া ডেস্ক
সাম্প্রতিক সময়ে বায়ার্নের হয়ে ফর্মের তুঙ্গে আছেন মাইকেল অলিস ছবি: বুন্দেসলিগা
ইউরোপিয়ান ফুটবলের দলবদল বাজারে আবারও বড় এক ঝড় তুলতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। বায়ার্ন মিউনিখের ফরাসি উইঙ্গার মাইকেল অলিসকে দলে ভেড়াতে ১০০% প্রস্তুত লস ব্লাঙ্কোসরা। আগামী মঙ্গলবারই জার্মান ক্লাবটির কাছে অফিশিয়াল বিড পাঠাতে যাচ্ছেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।
ইনসাইডারদের খবর অনুযায়ী, অলিসের জন্য রিয়াল মাদ্রিদের প্রস্তাবিত ট্রান্সফার ফি হতে যাচ্ছে প্রায় ১৫০ মিলিয়ন ইউরো!
মজার ব্যাপার হলো, মাত্র একদিন আগেই টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ অলিসকে দলে নেওয়ার গুঞ্জনটি পুরোপুরি নাকচ করে দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, ফরাসি এই তারকাকে নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। তবে দলবদল বাজারের ভেতরের খবর, পেরেজ আসলে গোপনে বড় চাল চালছেন। বায়ার্ন তারকাকে সান্তিয়াগো বার্নাব্যুতে ওড়াতে ভেতরে ভেতরে অলরেডি সব প্রস্তুতি সেরে রেখেছেন তিনি।
এদিকে মাইকেল অলিসকে হাতছাড়া করতে কোনোভাবেই রাজি নয় বায়ার্ন মিউনিখ। মে মাসে এক সাক্ষাৎকারে জার্মান ক্লাবটির প্রেসিডেন্ট উলি হোনেস অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দিয়েছিলেন:
"আমরা অলিসকে বিক্রি করব না, এমনকি ২০০ মিলিয়ন ইউরোর অফার পেলেও না!"
বায়ার্ন বস অলিসকে ধরে রাখার ব্যাপারে শতভাগ অনড় থাকলেও, রিয়াল মাদ্রিদের ১৫০ মিলিয়নের এই মেগা প্রপোজাল শেষ পর্যন্ত মিউনিখের ক্লাবটির কর্তাদের মন গলাতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়। আগামী মঙ্গলবার অফিশিয়াল বিড সাবমিট হওয়ার পরেই পরিষ্কার হবে ফুটবল বিশ্বের এই মুহূর্তের সবচেয়ে হাই-ভোল্টেজ দলবদল নাটকের ভবিষ্যৎ।
সূত্র: ফ্যাব্রিজিও রোমানো।