Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৬ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মেসি-রোনালদোর 'সেই' বিতর্ক নিয়ে যা বললেন এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শনিবার, ৬ জুন,২০২৬, ১২:৪১ এ এম
মেসি-রোনালদোর 'সেই' বিতর্ক নিয়ে যা বললেন এমবাপ্পে

'সোয়ারে' কে দেওয়া সাক্ষাৎকারে মেসি নাকি রোনালদো প্রশ্নে নিজের অবস্থান জানান কিলিয়ান এমবাপ্পে ছবি: সোয়ারে অফিসিয়াল

ফুটবল বিশ্বের চিরন্তন বিতর্ক— লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো, কে সেরা? এই প্রশ্নে এবার নিজের স্পষ্ট ও ভিন্নধর্মী মতামত জানিয়েছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। পিএসজিতে মেসির সতীর্থ হিসেবে খেলার এবং রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে রোনালদোর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা থেকে এই দুই কিংবদন্তিকে মূল্যায়ন করেছেন তিনি।

ফ্যান্টাসি ফুটবল গেম 'সোয়ারে'-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন:

"মেসি নাকি রোনালদো? আমি তো দুজনের সান্নিধ্যই পেয়েছি! মেসির সাথে আমি একই দলে খেলেছি, আর রোনালদোর খেলেছি বিপক্ষে। ক্রিশ্চিয়ানো আমার আইডল, আবার লিও-র সাথেও আমি ড্রেসিংরুম শেয়ার করেছি। দুজনের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা থেকে বলতে পারি, তারা আসলেই একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা।"

মেসি এবং রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বীতার সৌন্দর্য তুলে ধরে এমবাপ্পে আরও বলেন, তাদের মধ্যকার পার্থক্যটাই এই রাইভালরিকে এত জমজমাট করে তুলেছিল। একজন ডান পায়ের খেলোয়াড়, অন্যজন বাম পায়ের; একজন দীর্ঘদেহী, অন্যজন শর্ট। এছাড়া মেসি মাঠে খেলেন দারুণ এলিগ্যান্স বা নান্দনিকতার সাথে, আর রোনালদোর খেলা অনেক বেশি এক্সপ্লোসিভ বা বিধ্বংসী। একজন প্লেমেকিং ও ভিশনের দিক থেকে অনন্য, অন্যজন তার র’ পাওয়ারের জন্য পরিচিত।

তবে ফুটবল ভক্তদের একটি প্রচলিত ধারণা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন এমবাপ্পে। অনেকেই বলে থাকেন— 'রোনালদো মানে কঠোর পরিশ্রম, আর মেসি মানে সৃষ্টিকর্তা প্রদত্ত খাঁটি ট্যালেন্ট।' এই ধারণাকে স্রেফ উড়িয়ে দিয়ে এমবাপ্পে বলেন:

"যারা মনে করেন একজন কেবল কঠোর পরিশ্রমী আর অন্যজন শুধুই প্রতিভাবান, তারা আসলে ফুটবলটাই বোঝেন না। কোনো ফুটবলার এমন কথা বলতে পারেন না। আপনি যদি দাবি করেন যে রোনালদোর কোনো ট্যালেন্ট নেই কিংবা মেসি কঠোর পরিশ্রম করেন না, তার মানে আপনি জীবনে কখনো বুট জুতো পরে প্রতিদিন ট্রেনিং গ্রাউন্ডে যাননি। প্রতিদিন যারা ঘাম ঝরিয়ে অনুশীলন করেন, তাদের পক্ষে এমন চিন্তা করা কোনোভাবেই সম্ভব নয়।"

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)