Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বুন্দেসলিগা জয়ের উল্লাসে বায়ার্ন কোচের কাণ্ড: ট্রফি ভুলে রেখে এলেন নিজের রান্নাঘরে!

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে,২০২৬, ০৩:৪৫ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে,২০২৬, ০১:২৪ পিএম
বুন্দেসলিগা জয়ের উল্লাসে বায়ার্ন কোচের কাণ্ড: ট্রফি ভুলে রেখে এলেন নিজের রান্নাঘরে!

মিউনিখের কোচ হিসাবে দ্বিতীয় বুন্দেসলিগা জিতলেন ভিসেন্ট কোম্পানি ছবি: ঙ্গেটি ইমেজ স্পোর্ট

জার্মান বুন্দেসলিগার শিরোপা জেতা বায়ার্ন মিউনিখের জন্য নতুন কিছু নয়। কিন্তু এবারের শিরোপা উদযাপনের মঞ্চে ঘটে গেল এক তুমুল হাস্যকর এবং নাটকীয় ঘটনা, যার মূল হোতা খোদ দলের কোচ ভিনসেন্ট কোম্পানি। খ্যাপাটে উদযাপনের মাঝে বায়ার্নের এই বেলজিয়ান কোচ হুট করেই হারিয়ে ফেলেছিলেন লিগ জয়ের মূল ট্রফি ‘মাইস্টারশেল’। পরে জানা গেল, কোটি টাকার সেই মহামূল্যবান ট্রফিটি আসলে পড়ে ছিল তার বাড়ির রান্নাঘরে!

সম্প্রতি জার্মান গণমাধ্যম ‘বিল্ড’-এর কাছে বায়ার্ন মিউনিখের ট্রফি উদযাপনের পেছনের এই মজার গোপন তথ্যটি ফাঁস করেছেন সাবেক ম্যানচেস্টার সিটি অধিনায়ক কোম্পানি।

যেভাবে রান্নাঘরে বন্দি হলো সাধের ট্রফি

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ভিনসেন্ট কোম্পানি হাসতে হাসতে বলেন,

"আমরা সবাই উদযাপনের জায়গায় চলে এসেছি, কিন্তু হঠাৎ খেয়াল করলাম ট্রফিটাই তো গায়েব! একটু ভাবার পর মনে পড়ল— ওহ! ওটা তো আমার বাড়িতেই রয়ে গেছে। রান্নাঘরের এক কোণে চুপচাপ পড়ে ছিল ওটা। আসলে আগের রাতে কেউ একজন ট্রফিটা আমার হাতে দিয়ে বলেছিল, 'ভিনি, আগামীকাল এটা তুমি সাথে করে নিয়ে এসো।' উত্তেজনার চোটে আমি পুরোপুরি ভুলে গিয়েছিলাম যে ট্রফিটা আমার কাছেই ছিল।"

জার্মান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই স্মারকটি যখন টাউন হলের রাজকীয় সংবর্ধনার বদলে কোচের বাড়ির টোস্টারের পাশে পড়ে ছিল, তখন চারদিকে রীতিমতো হইচই পড়ে যায়। বায়ার্ন শিবিরে শুরু হয় চাপা আতঙ্ক।

শেষ মুহূর্তে স্ত্রীর ‘উদ্ধার অভিযান’

যখন কোম্পানির এই ভুলের কথা জানা যায়, ততক্ষণে বায়ার্ন স্কোয়াড মিউনিখের মারিয়েনপ্লাটজের দিকে রওনা হয়ে গেছে। মিউনিখের নতুন লর্ড মেয়র ডমিনিক ক্রাউসের হাত থেকে সম্মাননা নিতে খেলোয়াড়রা তখন টাউন হলের দ্বিতীয় তলায় অবস্থান করছিলেন।

ঠিক এই সংকটময় মুহূর্তে ত্রাতা হয়ে হাজির হন ভিনসেন্ট কোম্পানির স্ত্রী কার্লা হিগস। রান্নাঘর থেকে ট্রফিটি উদ্ধার করে তিনি দ্রুত ছুঁটে যান মিউনিখের সিটি সেন্টারে। কাকতালীয়ভাবে, বায়ার্ন সভাপতি হার্বার্ট হেইনার যখন আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তখনই ট্রফিটি নিয়ে হলের ভেতর প্রবেশ করেন কার্লা। ফলে এক বড়সড় লজ্জার হাত থেকে বেঁচে যায় বায়ার্ন মিউনিখ।

আবেগঘন বিদায় গোরেটস্কার

ট্রফি ফিরে পাওয়ার পর বায়ার্ন শিবিরের আনন্দ যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। টাউন হলের বিখ্যাত ব্যালকনিতে দাঁড়িয়ে হাজার হাজার ভক্তের সামনে ট্রফি উঁচিয়ে ধরেন খেলোয়াড়রা। নাচ-গান আর উল্লাসে মেতে ওঠেন সবাই।

তবে এই আনন্দের মাঝেও কিছুটা বিষাদের ছোঁয়া ছিল লিওন গোরেটস্কার জন্য। চলতি গ্রীষ্মেই বায়ার্ন মিউনিখ ছাড়তে যাচ্ছেন এই জার্মান মিডফিল্ডার। ভক্তদের এমন উপচে পড়া ভালোবাসা দেখে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। এই তারকা ফুটবলারের বিদায়কে স্মরণীয় করে রাখতে এবং তার আদি শহর বোখুমের প্রতি সম্মান জানিয়ে ক্লাব কর্তৃপক্ষ স্টেডিয়ামে হার্বার্ট গ্রোনেমেয়ারের বিখ্যাত গান "বোখুম" বাজায়। এ সময় উপস্থিত হাজারো ভক্ত গোরেটস্কার নাম ধরে স্লোগান দিয়ে তাকে এক হৃদয়স্পর্শী বিদায় জানান।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)